সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: হরমুজ বাধা কাটিয়ে গুজরাতে নোঙর করল এলপিজি ট্যাঙ্কার 'শিবালিক', কালই মুম্বই পৌঁছচ্ছে 'নন্দা দেবী' ভারতের জ্বালানি সঙ্কটের মাঝেই কিছুটা স্বস্তির খবর মিলল। সোমবার গুজরাটের মুন্দ্রা বন্দরে (Mundra Port LPG Tanker) এসে পৌঁছল ভারতের এলপিজি ট্যাঙ্কার 'শিবালিক' (Shivalik LPG Tanker)। পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও নিরাপদে হরমুজ প্রণালী পার হয়ে দু'দিন আগেই ভারতের উদ্দেশে রওনা দিয়েছিল এই ট্যাঙ্কারটি (India LPG Supply Strait of Hormuz)। শুধু শিবালিক নয়, আরেকটি ভারতীয় এলপিজি ট্যাঙ্কার 'নন্দা দেবী'ও হরমুজ প্রণালী পেরিয়ে এসেছে। এই জাহাজটি মঙ্গলবারই মুম্বই বন্দরে পৌঁছতে পারে বলে জানা গেছে।
দুই জাহাজের নিরাপদ যাত্রা ভারতের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং বড় স্বস্তির খবর বলেই মনে করা হচ্ছে।
'শিবালিক' গত মাসে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির পর হরমুজ প্রণালী পার হয়ে ভারতে পৌঁছনো দ্বিতীয় ট্যাঙ্কার, 'নন্দা দেবী' এসে পৌঁছলে তা হবে তৃতীয়। এর আগে প্রথম যে জাহাজটি ভারতে পৌঁছেছিল, সেটি ছিল সৌদি আরব থেকে আসা একটি লাইবেরিয়ান পতাকাবাহী ক্রুড অয়েল ট্যাঙ্কার।