সঞ্চিতা চট্টোপাধ্যায়, BS News Agency: ইস্টবেঙ্গল ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়ে গেলো ক্লাবের ৬৩ তম বার্ষিক অ্যাথলেটিক্স মিট I উপস্থিত ছিলেন বেঙ্গল অ্যাথলেটিক্স এসোসিয়েশনের মাননীয় সচিব কমল কুমার মৈত্র I বিশেষ অতিথি রূপে ক্লাব সম্মানিত করে অলিম্পিয়ান এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত সরস্বতী সাহাকে I এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি ক্লাব সংবর্ধিত করলো প্রাক্তন এবং বর্তমান কৃতি অ্যাথলেটদের I তারা হলেন -
অলিম্পিয়ান এবং অর্জুন পুরস্কার প্রাপ্ত সরস্বতী সাহা, উচ্চ লাফে কমনওয়েলথ ইয়ুথ গেমস এ স্বর্ণ পদক প্রাপ্ত হরিশঙ্কর রায়, পোল ভল্টে রাজ্য স্বর্ণ পদক প্রাপ্ত প্রণব কুমার সরকার, দীর্ঘ বছর লং জাম্পে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করা শোভন দত্ত, ২০২৫ ইয়ুথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লং জাম্পে প্রতিনিধিত্ব করা ওবামি মুর্মু, উচ্চ লম্ফে জুনিয়র ন্যাশনালে প্রথম জুইন মন্টুসা, ট্রায়াথলন জুনিয়র ন্যাশনালে প্রথম ও তৃতীয় যথাক্রমে সাধন ঘোষ ও সুমনা হাঁসদা, উচ্চ লম্ফো জুনিয়র ন্যাশনালে দ্বিতীয় কিংশুক পাল, ২০০ মিটার জুনিয়র ন্যাশনালে দ্বিতীয় মনিকা রাহা, কিডস জ্যাভেলিন জুনিয়র ন্যাশনালে তৃতীয় গৌরব বৌরি I এছাড়াও আমাদের অ্যাথলেটিক্স টিমের সমস্ত কোচ, সাপোর্টিং স্টাফদের ও সম্মানিত করা হয় I