সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: তৃণমূল ছাড়লেন আরাবুল ইসলাম। আরাবুলের এই সম্ভাব্য দলবদলে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক সমীকরণ আমূল বদলে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। আরাবুল ইসলামের পাশাপাশি ভাঙড়ের আরেক দাপুটে নেতা কাইজার আহমেদের দলত্যাগ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
ছাব্বিশের বিধানসভা ভোটের দামামা বাজতেই ভাঙড়ের রাজনীতিতে চরম নাটকীয় মোড়। তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘ কয়েক দশকের সম্পর্ক ছিন্ন করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফে (ISF) যোগ দিতে চলেছেন ভাঙড়ের নেতা আরাবুল ইসলাম। সূত্রের খবর, আজই তিনি ফুরফুরা শরিফে গিয়ে আইএসএফের শীর্ষ নেতৃত্বের সঙ্গে চূড়ান্ত বৈঠক করবেন। আরাবুলের এই সম্ভাব্য দলবদলে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক সমীকরণ আমূল বদলে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।