পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পুনরুত্থানে রাজস্ব পরিষেবা আধিকারিক

 কলকাতা: পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পুনরুত্থানে রাজস্ব পরিষেবা আধিকারিক

 সঞ্চিতা চ্যটার্জ্জী *West Bengal Revenue Service (WBRS)* অফিসারদের উদ্যোগে *“Financing Development for a Resurgent West Bengal”* শীর্ষক এই আলোচনা সভায় মূলত তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয় — *রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, শিল্প সহায়তা এবং উচ্চ পর্যায়ের অর্থনৈতিক অপরাধ দমন।*

আলোচকদের মতে, রাজ্যের নিজস্ব আয়ের উৎসের *৯০ শতাংশেরও বেশি* রাজস্বের প্রশাসনিক দায়িত্বে রয়েছেন WBRS অফিসাররা। সংখ্যার দিক থেকে তাঁরাই পশ্চিমবঙ্গের *সবচেয়ে বড় গ্রুপ-এ ক্যাডার*। রাজ্যের ‘ব্রেড-উইনার’ হিসেবে পরিচিত এই পরিষেবার আধিকারিকরা কীভাবে তাঁদের ডোমেন দক্ষতাকে কাজে লাগিয়ে রাজ্যের অর্থনৈতিক ঘুরে দাঁড়ানোয় অবদান রাখতে পারেন, সেটাই ছিল সিম্পোজিয়ামের মূল প্রতিপাদ্য।

অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকরা বলেন, শুধুমাত্র কর আদায় নয়, শিল্পবান্ধব পরিবেশ তৈরি এবং অর্থনৈতিক অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের মাধ্যমেও রাজ্যের উন্নয়নে বড় ভূমিকা নিতে পারে WBRS।