গতকাল বিরোধী দলনেতা হয়েছিলেন, আজই সিআইডি-র মুখোমুখি হলেন ঋতব্রত! বয়ান দিলেন সন্দীপনও

সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নেতৃত্বাধীন তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীকেই বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি দিয়েছেন অধ্যক্ষ রথীন্দ্র বসু৷ বিধানসভায় তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরক বিরোধী দলের স্বীকৃতি পেয়েছে৷ এই বিক্ষুব্ধ শিবিরের নেতৃত্বে রয়েছেন তৃণমূল থেকে দুই বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা৷ এই ঘটনার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সিআইডি-র মুখোমুখি হলেন ঋতব্রত এবং সন্দীপন৷ জানা গিয়েছে, বিধানসভায় সই জাল কাণ্ড নিয়েই এ দিন ঋতব্রত এবং সন্দীপনের বয়ান রেকর্ড করেছে সিআইডি৷ প্রসঙ্গত, ঋতব্রত এবং সন্দীপনই সই জালের অভিযোগ তুলে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন৷ এই তথ্য ফাঁস করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তার পরেই ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস৷ সূত্রের খবর, এ দিন একটি নির্দিষ্ট জায়গায় সিআইডি-র মুখোমুখি হন ঋতব্রত এবং সন্দীপন৷ 

Tags