কালই সই করেছিলেন, আর আজই করতে বলা হল তালিকা, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির নির্দেশ, পুলিশের কাছে

ছবি বিভাস লোধ, বিএস নিউজ এজেন্সি।

বিভাস লোধ, বিএস নিউজ এজেন্সি,
কলকাতা: ছুটলেন ঋতব্রত-সহ এক ঝাঁক তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করলেন তৃণমূলের নব ব্লকের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, জাভেদ খান, সন্দীপন সাহা-সহ কিছু বিধায়ক। জেলায় জেলায়, বিভিন্ন এলাকায় কর্মীরা আক্রান্ত, সেই বিষয়ে ডিজিকে অভিযোগ জানান তাঁরা। দলের কর্মীদের কে কোথায় ঘরছাড়া, অত‌্যাচারের শিকার হচ্ছেন তার তালিকা করতে বলা হয়েছে বিধায়কদের। বৃহস্পতিবার তৃণমূল (ঋতব্রত) পরিষদীয় দলের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি এই দলের একটি হোয়াটঅ‌্যাপ গ্রুপ করার বিষয়েও এদিনের বৈঠকে আলোচনায় স্থির হয়েছে বলে খবর।

শুক্রবার সকালে ১১ টায় সন্দীপনের বাড়ি যাবেন ঋতব্রত। বৃস্পতিবার প্রিয়াঙ্কা টিব্রেওয়াল নেতৃত্বে সন্দীপনের বাড়ির সামনে বিক্ষোভ হয়। প্রসঙ্গত, বুধবারই তাঁকে ঘিরে উঠেছিল ‘চোর-চোর’ স্লোগান। বৃহস্পতিবার সকালে একেবারে সন্দীপনের বাড়ির সামনেই হাজির হন বিক্ষোভকারীরা। মাইক হাতে চলতে থাকে বিক্ষোভ-স্লোগান। সন্দীপন ও তাঁর বাবা তথা দীর্ঘদিনের এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমলের বিরুদ্ধে কাটমানি তোলার অভিযোগ তোলেন। এই বিষয়টি পুলিশ কর্তার নজরে আনবেন বলে জানা যাচ্ছে।

সে কারণেই শুক্রবার সন্দীপনের পাশে দাঁড়াতে যাবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত। এদিকে, আবার শুক্রবারই কালীঘাটে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের সেখানে ডাকতে চাইছেন। সেই কারণেই বিভিন্ন বিধায়কদের কাছে ফোন গিয়েছে। কিন্তু ক’জন বিধায়ক কালীঘাটের বৈঠকে যাবেন সেদিকে নজর রয়েছে ঋতব্রত শিবিরের। এরই মধ্যে তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন দাবি করেছেন, বেশ কয়েজন বিধায়ক ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। এই দাবি ঘিরে নতুন করে এক সমান্তরাল।
Tags