ছবি সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি।
সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসের আর্থিক লেনদেন নিয়ে তদন্তে নেমেছে ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ, অফিসে পৌঁছল নোটিস। সিআইডি-র পরে কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল ইডি। বুধবার বিকেলে অভিষেকের কালীঘাটের বাড়িতে সমন হাতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ১৫ জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। ইডি সূত্রে জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই নাম জড়িয়েছিল লিপস এন্ড বাউন্সের। সেই বিষয়ে এর আগেও সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল। এবার ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিতেই কালীঘাটের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। সেই মামলাতেই সিবিআই যে ECIR করেছিল, সেই মামলার সূত্র ধরেই আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে, এদিন প্রথমে তাঁরা ‘শান্তিনিকেতনে’ গিয়েছিলেন আধিকারিকরা। সেখানে সাংসদকে না পাওয়ায় পরে তাঁরা কালীঘাট রোডের বাড়িতে যান। তাৎপর্যপূর্ণভাবে, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। তিনি মমতার ডাকা বৈঠকে যোগ দিতে বেরিয়েছিলেন। দীর্ঘক্ষণ বাড়ির বাইরে অপেক্ষা করার পর, অবশেষে অভিষেকের অফিসের এক আধিকারিক ইডির সমন গ্রহণ করেন। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কোম্পানির মাধ্যমে একাধিক আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পায় ইডি আধিকারিকরা, সেই তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির হাতে নতুন কিছু তথ্য উঠে এসেছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় সংস্থা। তবে এই মামলায় তদন্ত এই প্রথম নয়। আগে সিবিআই তল্লাশি করেছিল এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপর এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সমন দিতে ইডি কর্তারা কালীঘাটের বাড়িতে পৌঁছে যান নোটিশ দেওয়ার জন্য। সূত্রের খবর, কলকাতার অফিসারদের সঙ্গে দিল্লির অফিসাররা এসেছেন এই নোটিস পৌঁছে দিতে। সুজয়কৃষ্ণ ভদ্র ইডি হেফাজতে থাকাকালীন অভিষেককে এই মামলায় তলব করেছিল। সেই সময় তিনি হাজিরা এড়িয়ে যান। কালীঘাটের কাকুর অডিও ক্লিপেও ‘স্যার’ হিসেবে উঠে এসেছিল অভিষেকের প্রসঙ্গ। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছিল ইডি, সেখানেও মিলে যান অনুমান।