TIDES OF TIME – সংসদে ম্যুরালের মাধ্যমে ভারতের ইতিহাস – লেখিকা: শ্রীমতি সুধা মূর্তি।

ছবি সঞ্চিতা চ্যাটার্জি / বিএস নিউজ এজেন্সি।

সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি, চেন্নাই: লোকসভা সচিবালয় প্রকাশিত গ্রন্থ—‘Tides of Time: Bharat’s History through Murals in Parliament’ (সংসদে ম্যুরালের মাধ্যমে ভারতের ইতিহাস)—যা রচনা করেছেন বিশিষ্ট লেখিকা, সমাজসেবিকা এবং সংসদ সদস্য শ্রীমতি সুধা মূর্তি; আজ এই গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করলেন ভারতের মাননীয় উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান শ্রী সি. পি. রাধাকৃষ্ণন। এই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লা, রাজ্যসভার মাননীয় উপ-চেয়ারম্যান শ্রী হরিভংশ এবং অন্যান্য সংসদ সদস্যরা। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতি সুধা মূর্তি বলেন, “আমার আশা, এই বইটির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মও সেই সংস্কৃতির সমৃদ্ধি উপভোগ করার সুযোগ পাবে, যার সাথে আমি পরিচিত হয়েছি।”
গ্রন্থটির উৎসর্গপত্রে তিনি লিখেছেন, “আমি এই বইটি ভারতের আপামর জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করছি—মহেনজোদারো থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত এই জনসমষ্টির প্রতি; এবং সেই সকল সৈনিকদের প্রতি, যাঁরা আমাদের সীমান্তকে রক্ষা করেছেন এবং আজও নিরলসভাবে রক্ষা করে চলেছেন—যাতে ভারত একটি নিরাপদ, সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অটুট থাকে।”
Tags