আবহাওয়া সংবাদ

সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: আজ বুধবার 08/04/2026, সকালের প্রথম আলো পেতে না পেতেই তৈরি থাকুন মেঘের চাদরে সূর্যের মুখ ঢাকা দেখার জন্য। স্থানভেদে এখন থেকে পরবর্তী আধ থেকে তিন ঘন্টার আশেপাশে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতার কিছু অংশে, দক্ষিণ চব্বিশ পরগণার উপকূলবর্তী এলাকায়, তাপমাত্রা কম থাকার শর্তে বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। কোথাও কোথাও শব্দব্রহ্ম সহ চমক থাকবে। দক্ষিণবঙ্গের সাগর থেকে উত্তরবঙ্গের পাহাড় পর্যন্ত পর্যায়ক্রমে মেঘলা আকাশ সহ অধিকাংশ জেলাতেই গুমোট আবহাওয়ার আধিক্য হবে। দক্ষিণের জেলাগুলিতে স্বল্প থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘুম থেকে উঠে দাঁতে কাঠি দিতে না দিতে বুধসকালে ছাতার লাঠি বগলদাবা করে বেড়ু বেড়ু করার জন্য তৈরি থাকুন। খবর্দার ! অবহেলা করলে হেলায় শাস্তি — সিক্ততা, ধার্য্য করা রয়েছে ! বেলা বাড়লে অবস্থার উন্নতি হবে।

Tags