সঞ্চিতা চ্যাটার্জি। বিএস নিউজ এজেন্সি: আজ ১ এপ্রিল থেকে বাণিজ্যিক LPG গ্যাসের দাম ২০০ টাকারও বেশি বেড়েছে। কলকাতা, দিল্লি সহ বিভিন্ন শহরে নতুন দাম কার্যকর হয়েছে, তবে গার্হস্থ্য ১৪ কেজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এই মূল্যবৃদ্ধির ফলে রেস্তোরাঁ ও হোটেলের খরচ বাড়তে চলেছে। বেশ কিছুদিন ধরে খবরে LPG গ্যাস। জ্বালানি পেয়ে গিয়ে কালঘান ছুটছে সকলের।
তার মধ্যে আজ ১ এপ্রিল থেকে বদল হচ্ছে গ্যাসের দামে। এক ধাক্কায় অনেকটা বাড়ছে দাম। জেনে নিন কোন শহরে কত টাকায় বিক্রি হচ্ছে গ্যাস। নতুন দাম লাগু হওয়ায় কলকাতায় বাণিজ্যিক গ্যাস কিনতে ব্যয় হবে ২২০৮ টাকা। দিল্লিতে কিনতে খরচ হবে ২০৭৮.৫০ টাকা। মুন্বইয়ে ২০৩১ টাকা খরচ হবে। তেমনই চেন্নাইয়ে খরচ হবে ২২৪৬ টাকা। কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার সাধারণত বড় রেস্তোরাঁ, হোটেলে ব্যবহার হয়। এই সকল রেস্তোরাঁ ও হোটেল মাসিকদের খরচ বাড়তে চলেছে। এদিকে গার্হস্থ্য ১৪ কেজির সিলিন্ডারের দাম এখনও বাড়েনি। কলকাতায় গার্হস্থ্য ১৪ কেজির সিলিন্ডারের দাম ৯৩৯ টাকা। দিল্লিতে গার্হস্থ্য ১৪ কেজির সিলিন্ডারের দাম ৯১৩ টাকা। চেন্নাইতে গার্হস্থ্য ১৪ কেজির সিলিন্ডারের দাম ৯২৮.৫০ টাকা।