মোদীজি, আর কত মিথ্যা বলবেন?

ছবি সঞ্চিতা চ্যাটার্জি/বিএস নিউজ এজেন্সি।


সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: মালদহের অশান্তি আপনারই পাতা ফাঁদ! বি ও সি টিম দিয়ে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগিয়ে এখন বড় বড় কথা বলছেন? আমরা প্রমাণ করে দিয়েছি কীভাবে সরকারি কলকাঠি নেড়ে এখানে অস্থিরতা তৈরি করা হয়েছে।
অনুপ্রবেশ নিয়ে আপনার উদ্বেগ যদি সত্যি হয়, তবে অবিলম্বে অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করুন। গত ১২ বছর ধরে সীমান্তে নজরদারি চালাতে ব্যর্থ হয়েও কোন মুখে আপনারা আজ বড় বড় ভাষণ দিচ্ছেন?
ডেমোগ্রাফি পরিবর্তনের ষড়যন্ত্র আপনারাই করছেন! অন্য রাজ্যের লোকেদের এনে বাংলায় ভোটার বানানোর যে ফন্দি আপনারা এঁটেছেন, তা ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে। বাংলার জাগ্রত জনতা আপনার এই বিভাজনের রাজনীতি সফল হতে দেবে না। এদের বিরুদ্ধে সোচ্চার হলেন মাননীয় সাংসদ কীর্তি আজাদ।
Tags