ছবি সঞ্চিতা চ্যাটার্জি/বিএস নিউজ এজেন্সি।
সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: কেশপুর, পশ্চিম মেদিনীপুর: সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে চলছে জনসংযোগের কাজ। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভার অন্তর্গত ৫ নম্বর অঞ্চলের উপরকোয়াই ও মাকুলচক ও কোকাবনি বুথে নির্বাচনী প্রচার ও জনসংযোগ শিউলি সাহার। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে সরকারের উন্নয়নে তুলে ধরেন তিনি। রাম মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করেন তৃণমূল প্রার্থী। তিনি জানান রাম শুধু একা বিজেপির নয়, সবার। তাই যারা রামকে নিয়ে রাজনীতি করে, তারা রাম ভক্ত হতে পারে না।