বিজেপিতে বিরাট ভাঙনের আঁচ! ভোটের আগে তোলপাড় রাজ্য।

বিজেপিতে বিরাট ভাঙনের আঁচ! ভোটের আগে তোলপাড় রাজ্য, গণগনে বঙ্গ রাজনীতি. ভোটের আগে ফের বঙ্গ বিজেপির বড় উইকেট তোলার পথে তৃণমূল? রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। ছবি সঞ্চিতা চ্যাটার্জী/বিএস নিউজ এজেন্সি।

সঞ্চিতা চ্যাটার্জী, বিএস নিউজ এজেন্সি: তৃণমূল কংগ্রেসের নেতা মুকুট মণি অধিকারী আবারও দল পরিবর্তন করতে পারেন বলে জল্পনা। এই জল্পনা আরও জোরালো হয়েছে শনিবার শান্তনু ঠাকুরের সঙ্গে তাঁর সাক্ষাত ঘিরে। ভোটের আগে বিজেপির বড় স্ট্রাইকারকে তুলে নেবে তৃণমূল? গেরুয়া শিবিরে বিরাট ভাঙন? জোর জল্পনায় উত্তাল বঙ্গ রাজনীতি মুকুট মণি অধিকারী ২০১৯ সালে রাণাঘাট দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী ছিলেন এবং নির্বাচনে জয়ী হন। এরপর ২০২৪ সালের মার্চে তিনি দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। লোকসভা নির্বাচনে রাণাঘাট থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি হেরে যান। তবে, তৃণমূলের টিকিটে রাণাঘাট দক্ষিণ বিধানসভা আসন থেকে উপনির্বাচনে জয়ী হন। শনিবারই মুকুট মণি অধিকারী ঠাকুরনগরের ঠাকুরবাড়ি যান। সেখানে তিনি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে আধ ঘণ্টা ধরে বৈঠক করেন। বৈঠকের পর মুকুট মণি অধিকারী জানান, তিনি নতুন একটি গাড়ি কিনেছেন এবং সেই গাড়ি দিয়ে পূজো দিতেই ঠাকুরবাড়িতে এসেছেন। সেখানে তিনি শান্তনু ঠাকুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দেন। এছাড়াও, তিনি জানান, তিনি এদিনই তৃণমূল রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুরের বাড়িতেও গিয়েছিলেন। অন্যদিকে শান্তনু ঠাকুর বলেন,“এতে রাজনীতির কিছু নেই! উনি স্রেফ গাড়ি নিয়ে পুজো দিতেই এসেছিলেন। আমার সঙ্গে উনি সৌজন্য সাক্ষাৎ করেন। রাজনীতি নিয়ে কোন আলোচনা হয়নি, দলে ফিরে আসার বিষয়ে কোনো আলোচনা হয়নি।” মমতা বালা ঠাকুরের বাড়িতে যাওয়ার বিষয়ে মধুপর্ণা ঠাকুর বলেন,“মুকুট মণি অধিকারী আমাদের বাড়িতে আসেননি। ঠাকুর পরিবারের বাড়িতে যে কেউ আসতে পারে, কিন্তু তিনি কেন মিথ্যা বললেন তা বুঝতে পারছি না। তিনি বিজেপিতে যোগ দেবেন কি না, তা তাঁর ব্যক্তিগত বিষয়।”
Tags