*মতুয়া মহা ধর্মমেলা নিয়ে ট্যুইট অমিত শাহ-র, পাল্টা প্রশ্ন মমতা ঠাকুরের*

সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: সোমবার সন্ধ্যা থেকে কৃষ্ণ ত্রয়দশী তিথিতে হরিচাঁদ ঠাকুরের ২১৫তম জন্মতিথিতে ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনাসাগরে শুরু হবে পুণ্যস্নান ৷ তার আগেই সোমবার সকালে হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইট তিনি মতুয়া সম্প্রদায়ের সকল মানুষকে পুণ্যস্নান উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি লেখেন, 
"পূৰ্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত, পবিত্র মতুয়া ধর্ম মহামেলা ও পুণ্য স্নানের এই শুভক্ষণে মতুয়া সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শ্রীশ্রী ঠাকুর ছিলেন এক মহান ও ঐশ্বরিক আত্মা। তিনি আমাদের চিরন্তন জ্ঞান ও আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করে ভক্তি, সাম্য ও নৈতিক জীবনবোধের অমূল্য বাণী তুলে ধরেছিলেন, যা আজও আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় অনুষ্ঠিত মতুয়া ধর্ম মহামেলা ২০২৬-এ এই মহান আদর্শগুলির প্রতি আমাদের অঙ্গীকার আরও দৃঢ় হোক এই প্রার্থনাই করি।"
রাজ্যসভার সংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া সংঘের সংজ্ঞাধিপতি মমতা বালা ঠাকুর ঠাকুরনগর শক্তি সংঘ আয়োজিত জলছত্র, অন্নদান, বিশ্রামাগার, স্বাস্থ্য পরিষেবা, অ্যাম্বুলেন্স পরিষেবা সহ সমাজিক অনুষ্ঠানে এসে অমিত শাহ-র ট্যুইট করাকে ধন্যবাদ জানিয়ে মমতা ঠাকুর প্রশ্ন করেন, গত বছর কেন টুইট করেননি? পাশাপাশি তিনি আরো বলেন, মতুয়া উদ্বাস্তুদের নাম এসআইআর তালিকায় বাদ গিয়েছে, তারা অনেক কষ্ট আছে। উনি মতুয়াদের সেই কষ্টের বিষয়টি আগে দেখুন।
Tags