দক্ষিণ কলকাতার আনন্দপুরের বিলাসবহুল আবাসন আরবানা (Urbana) কমপ্লেক্সে।

আজ, সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬), সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সঞ্চিতা চ্যাটার্জী, বিএস নিউজ এজেন্সি: আবাসনের ৪ নম্বর টাওয়ারের ৫ম তলার একটি ফ্ল্যাটের রান্নাঘরে প্রথম আগুন ও ধোঁয়া দেখা যায় প্রাথমিক অনুমান অনুযায়ী, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে (AC) শর্ট সার্কিট থেকে এই বিপত্তি ঘটে 
ক্ষয়ক্ষতি ও হতাহত: এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই তবে কালো ধোঁয়ায় করিডর ভরে যাওয়ায় আবাসিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায় 
দমকলের দু'টি ইঞ্জিন পৌঁছনোর আগেই আবাসনের নিজস্ব অত্যাধুনিক অগ্নি-নির্বাপক ব্যবস্থা এবং কর্মীদের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে । পরে দমকল বাহিনী এসে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করে ।
Tags