কালান্তর, প্রাত্যহিক খবর, যুগশঙ্খ দৈনিকে কাজ করেছেন তন্ময়। মিতভাষী, শান্ত ছেলেটা সকলেরই খুব কাছের এবং আপন ছিলেন।
তন্ময়ের জন্য এতদিন নানা ভাবে অনেকেই বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত। সব লড়াই শেষ হয়ে গেল সোমবার বিকেলে।
ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও সকল ক্রীড়া সাংবাদিকের পক্ষ থেকে তন্ময়ের পরিবারকে জানানো হচ্ছে গভীর সমবেদনা। তাঁর পরিবারের পাশে থাকার চেষ্টা করতে হবে আমাদের সকলের। 🙏