ছবি সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি।
সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পারিবারিক চিকিৎসকের তত্ত্বাবধানে বাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানান, রাহুল গান্ধি ফোন করে খোঁজ নিয়েছেন এবং প্রয়োজন হলে হায়দরাবাদে চিকিৎসার ব্যবস্থার কথাও বলেছেন। সেলাইন হাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে পৌঁছে তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠে যান। শনিবার রাতে মিন্টো পার্কের হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অভিষেককে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গিয়ে সেখানেই চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। মমতার অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি বলেন, “আমাদের পারিবারিক চিকিৎসক আছেন। তিনি বাড়িতে চিকিৎসার ব্যবস্থা করবেন। হাসপাতাল হুমকির মুখে আছে। ওরা চিকিৎসা করতে পারল না। স্যালাইন দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “সিপিএম ৩৪ বছর ছিল, তারাও করেনি। আজকের ঘটনা ব্রুটালিটি।” মমতা জানান, রাহুল গান্ধি তাঁকে ফোন করেছিলেন এবং প্রয়োজন হলে জানাতে বলেছেন। তাঁর কথায়, “তাহলে হায়দরাবাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব।”