প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা পরিবর্তন।

ছবি সঞ্চিতা চ্যাটার্জি/বিএস নিউজ এজেন্সি। 

সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে রাজনৈতিক পটপরিবর্তনের ঠিক পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তায় বড়সড় রদবদল ঘটানো হয়েছে । যদিও তাঁরা এখনও Z+ ক্যাটিগরির সুরক্ষা পাচ্ছেন, তবে মঙ্গলবার (৫ মে, ২০২৬) সকাল থেকে তাঁদের নিরাপত্তার বেশ কিছু কড়াকড়ি শিথিল করেছে কলকাতা পুলিশ।

সিজার্স ব্যারিকেড অপসারণ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনে প্রায় ১০ বছর ধরে থাকা ‘স্মার্ট’ বা ‘সিজার্স ব্যারিকেড’ এবং নীল-সাদা গার্ডরেলগুলি সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশে এই কাজ শুরু করে পুলিশ ।

অবাধ জনচলাচ ল দীর্ঘদিন পর সাধারণ মানুষের জন্য হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই অংশটি পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। এখন ওই এলাকায় প্রবেশের জন্য স্থানীয় বাসিন্দা বা সাধারণ পথচারীদের আর পরিচয়পত্র (আধার কার্ড) দেখাতে হচ্ছে না বা কড়া জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে না ।

অ্যাডভান্সড গেট সরানো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনের স্বয়ংক্রিয় বা অ্যাডভান্সড গেটটিও সরিয়ে তার জায়গায় ম্যানুয়াল গার্ডরেল বসানোর নির্দেশ দেওয়া হয়েছে ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস এবং বাড়ির সামনে থেকেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি মোতায়েন অনেকটাই কমিয়ে নেওয়া হয়েছে ।
Tags