সকল যোগ্য ও স্বীকৃত সাংবাদিকদের মাসিক ভাতা ৫,০০০ টাকা।

ছবি সঞ্চিতা চ্যাটার্জি/বিএস নিউজ এজেন্সি। 

সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত যোগ্য ও স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক ৫,০০০ টাকা ভাতা দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এই বড় ঘোষণাটি করেছেন। 

রাজনৈতিক মতাদর্শ বা সংবাদমাধ্যমের বিভাজন না দেখে সমস্ত যোগ্য সাংবাদিককে এই সুবিধার আওতায় আনা হবে।
প্রতিকূল পরিস্থিতিতে কর্মরত মিডিয়া কর্মীদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা প্রদানই এই স্কিমের মূল লক্ষ্য।

 সুবিধাটি পেতে হলে সাংবাদিকদের নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে, যার বিস্তারিত নির্দেশিকা পরবর্তীকালে জানানো হবে।
Tags