রবীন্দ্রসুরে মুখরিত শোভাবাজার রাজবাড়ি — কৌবনির আয়োজনে স্মরণীয় রবীন্দ্রজয়ন্তী।

ছবি সঞ্চিতা চ্যাটার্জি/বিএস নিউজ এজেন্সি।

সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: রবীন্দ্রজয়ন্তীর পবিত্র আবহে কৌবনি সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ-এর উদ্যোগে ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ি নাট মন্দিরে অনুষ্ঠিত হল এক মনোমুগ্ধকর সঙ্গীত ও সাংস্কৃতিক সন্ধ্যা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি, সুর, কবিতা ও চেতনার আবেশে মুখরিত হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ।
ছবি সঞ্চিতা চ্যাটার্জি/বিএস নিউজ এজেন্সি।
ড. শ্রাবণী চক্রবর্তী ও কৌশানি চক্রবর্তীর সুচারু পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা জয় অনুভব ও সমাজসেবী রবিনা ঘোষ। গান, আবৃত্তি ও নৃত্যের অপূর্ব পরিবেশনায় রবীন্দ্রচেতনার এক গভীর আবহ সৃষ্টি হয়। এই আয়োজন ছিল কবিগুরুর প্রতি আন্তরিক শ্রদ্ধার্ঘ্য এবং বাঙালির সংস্কৃতিচেতনার এক উজ্জ্বল বহিঃপ্রকাশ।