সংগীত জগতে শোকের ছায়া।

সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: মুম্বাইয়ের এক বেসরকারি হসপিটালে প্রয়াত হন কিংবদন্তী সংগীত শিল্পী আশা ভোঁসলে, মৃত্যু কালে বয়েস হয়েছিল ৯২ বছর।
পরিবার ও সমস্ত গুণমুগ্ধ অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা রইলো। ৯২-তেই থামল সুরের জাদু, লতা-আশার জীবনে আশ্চর্য মিল. ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি, সুরের সরস্বতী লতা মঙ্গেশকর পাড়ি দিয়েছিলেন না ফেরার দেশে। সেই রবিবারেই ঘটেছিল এই ঘটনা। আর আজ প্রায় চার বছর পর, এপ্রিল মাসের ১২ তারিখ, সেই রবিবারেই চলে গেলেন আশা ভোঁসলে। ছুটির দিনগুলো যেন মানুষকে আরো বেশি কাঁদাতে শুরু করল। আশা এবং লতার, জার্নি ছিল একেবারেই অন্যরকম। দিদি লতা মঙ্গেশকরের ছায়া থেকে বেরিয়ে এসে, আশা তৈরি করেছিলেন নিজের পরিচয়। তার গানের ধরন ছিল একেবারেই ভিন্ন। সাধারণত ভিন্ন ধরণের গানেই আশার দক্ষতা ছিল দারুণ। যদিও বা দিদিকে ভীষণ সম্মান করতেন, কিন্তু দিদির মত কণ্ঠ তাঁর একেবারেই ছিল না। বরং হাসকি গানে তাঁকে বেশি সুযোগ দিতেন পরিচালকরা। বাংলা পুরোপুরি বলতে না পারলেও, বাংলা বুঝতে পারতেন। সলিল চৌধুরী থেকে হেমন্ত মুখোপাধ্যায় সকলের সঙ্গেই কাজ করেছেন।

প্রয়াত সুরের সম্রাজ্ঞী আশা ভোঁসলে, শোকে স্তব্ধ সংগীত দুনিয়া

তার সঙ্গে, বাংলার যোগ ছিল দারুণ। বাংলায় অসংখ্য গান গেয়েছেন। আধুনিক গানের সঙ্গে সঙ্গে অ্যালবাম করেছেন আর ডি বর্মনের সুরে। তবে দিদির ধারা বজায় রেখেই, ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। এবং শুনলে আশ্চর্য হবেন, লতা মঙ্গেশকার চলে গিয়েছিলেন ৯২ বছর বয়সে। আশা ভোঁসলেও তাই। ৯২ বছর বয়সেই তারও মৃত্যু হয়েছে। দীর্ঘদিন বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন। গতকাল রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হলেই উদ্বেগ ছড়িয়েছিল দর্শকমহলে। জানা যাচ্ছিল, চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি।

Asha Bhonsle: বাংলা গানেও অমর আশা ভোঁসলে, রেখে গেলেন অসংখ্য স্মরণীয় সুর

আজ সকাল হতেও খবর ছিল, একটু ভাল আছেন। কিন্তু বেলা গরাতেই যেন অশেষ রক্ষা হলো না। সকলকে ফাঁকি দিয়ে সুরে সম্রাজ্ঞী চলে গেলেন পরপারে। আগামীকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
Tags