সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: কোলকাতার বেহালা পূর্ব বিধানসভায় জমমাট ভোট প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিষ চক্রবর্তী। ১৪৩ নম্বর ওয়ার্ড জুড়ে এই মিছিল হয়। মিছিলের নেতৃত্ব দেন পৌরমাতা ক্রিস্টিনা বিশ্বাস। রোডশো যত এগিয়েছে মানুষের আবেগ উচ্ছাস ও জনতার জনসমর্থন প্রার্থীকেও ছাপিয়ে গেছে। পুস্পবৃষ্টি, জয়ধ্বনি, শ্লোগানে ভরে গেছে।প্রায় দুঘন্টা ধরে এই রোড শো অনুষ্ঠিত হয়। কয়েক হাজার মানুষ ও তৃণমূল কংগ্রেস সমর্থক কর্মী নেতৃত্ব এই রোড শোতে উপস্থিত ছিলেন।
বেহালা পূর্ব বিধানসভায় জমমাট ভোট প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিষ চক্রবর্তী।
Tags