সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: পদ্ম পতাকা ফেলে ফের একবার নতুন তৃণমূল নেতা ও নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের হাত ধরে ফিরে আসেন তৃণমূলে। অর্থাৎ একই দিনে দুইবার দলবদল করে ফেলেন তাঁরা।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অন্যতম নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম! একুশের ভোটে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই দেখেছিল রাজ্যবাসী।গতবিধানসভা নির্বাচনে সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম ( Nandigram )। এখানেইমমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নন্দীগ্রাম থেকে বিধায়ক হন শুভেন্দু। তবে নন্দীগ্রামের ভোটের ফল নিয়ে মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন। এবারও নন্দীগ্রাম থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। আর এবার সেই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে লড়ছেন একদা তাঁরই ঘনিষ্ঠ নেতা পবিত্র করকে। তৃণমূলের প্রার্থীঘোষণার দিনই সকালে পদ্ম থেকে ঘাসফুলে আসেন তিনি। তাই এবারও নন্দীগ্রাম আসন হিসেবে যথেষ্টই হেভিওয়েট। যে যার শিবির ভারী করতে চাইছে।
ভোটের আগে দল বদলে রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের বয়ালের তিন তৃণমূল কর্মী দুপুরে শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari) উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। তাঁদের নাম, শেখ সাইবুল, জানে আলম এবং শেখ শাহজাহান। কিন্তু বেলা গড়াতে না গড়াতেই মন বদলে ফেলেন তিন জনই। পদ্ম পতাকা ফেলে ফের একবার নতুন তৃণমূল নেতা ও নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের হাত ধরে ফিরে আসেন তৃণমূলে। অর্থাৎ একই দিনে দুইবার দলবদল করে ফেলেন তাঁরা।
তৃণমূল নেতৃত্বের দাবি, ওই কর্মীরা নিজেদের ভুল বুঝতে পেরে দ্রুত পুরনো দলে ফিরে এসেছেন। তৃণমূলে যোগদান করেই তাঁরা জানান, তাঁদের ভুল বুঝিয়ে বিজেপিতে যোগ দেওয়ানো হয়। ভোটের আবহে দলবদল চলতেই থাকে। তবে একই দিনের মধ্যে দু-দুবার দল পরিবর্তন বেশ আশ্চর্যের।