মঙ্গলবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তেহরানে যে সব পড়ুয়া আটকে ছিলেন, তাঁদের বেশিরভাগকেই অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরানো হয়েছে।

সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: মঙ্গলবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তেহরানে যে সব পড়ুয়া আটকে ছিলেন, তাঁদের বেশিরভাগকেই অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরানো হয়েছে। তেহরানে মুহুর্মুহু শেলিং, এবং হামলার জেরেই ওই পড়ুয়াদের নিরাপদ স্থানে সরার প্রস্তাব দেওয়া হয়। যারা যারা সেই প্রস্তাব মেনে নিয়েছে, সেই সব পড়ুয়াকে তুলনামূলক নিরাপদ স্থানে সরানো গিয়েছে। সেই পড়ুয়াদের যাতায়াত, থাকা, খাওয়া সব বন্দোবস্ত করেছে ভারতীয় দূতাবাস।
Tags