সূর্যকুমারদের এই দলটা লস এঞ্জেলস অলিম্পিক্সে সোনা জেতার ক্ষমতা রাখে:‌ সৌরভ।

ছবি সঞ্চিতা চ্যাটার্জী, বিএস নিউজ এজেন্সি।

সঞ্চিতা চ্যাটার্জী, বিএস নিউজ এজেন্সি: আইসিসি টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, তাঁর পরবর্তী লক্ষ্য ২০২৮ লস অলিম্পিক্সে সোনা জয়। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী সৌরভ গাঙ্গুলির কাছে প্রশ্ন করা হয়েছিল, সূর্যকুমাররা কি অলিম্পিক্সে সোনা জিততে পারবেন?‌ মঙ্গলবার ইডেনে ১০৪ বছরে পা দেওয়া হাওড়া ইউনিয়ন ক্লাবের ওপর ‘‌হাওড়া ইউনিয়ন-‌ দ্য জার্নি’‌ শীর্ষক বই প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ। তিনি সেই বই প্রকাশের পর ও হাওড়া ইউনিয়ন ক্লাবের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তৈরি তথ্যচিত্র প্রদর্শন শেষে বলেন, ‘‌ সূর্যকুমারগের এই দলটা লস এঞ্জেলস অলিম্পিক্সে সোনা জেতার ক্ষমতা রাখে। এরা সবকিছুই জিততে পারে, দলটা এতটাই শক্তিশালী।’‌
হাওড়া ইউনিয়ন ক্লাবের অনুষ্ঠানে সিএবি সভাপতি সৌরভ ছাড়াও আইএফএ সভাপতি অনির্বান দত্ত, হাওড়া ইউনিয়ন ক্লাবের কর্ণধার অনির্বান দে, সভাপতি রবি টোডি ও সিএবির একাধিক পদাধিকারী উপস্থিত ছিলেন। সৌরভ বলেন, হাওড়া ইউনিয়ন ক্লাবের শতবর্ষ পালন অনুষ্ঠানেও তিনি এসেছিলেন। সুপ্রাচীন এই ক্লাবের ফুটবল, হকি, ক্রিকেট সহ বিভিন্ন খেলায় বাংলার বিশেষ অবদান আছে। এভাবেই ক্লাব আরও এগিয়ে চলুক।
পরে ভারতীয় ক্রিকেট দলের টি২০ বিশ্বকাপের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে বর্তমান ক্রিকেটারদের মানসিকতার ভূয়সী প্রশংসা করেন সৌরভ। বলেন, ‘‌ ফাইনালেরা আগেরদিন এখানেই এক অনুষ্ঠানে যোগ দিতে এসে বলেছিলাম ভারত জিতবে। এই দলটা সববিভাগে শক্তিশালী।’‌
সূর্যকুমারদের এই দলটা লস এঞ্জেলস অলিম্পিক্সে সোনা জেতার ক্ষমতা রাখে:‌ সৌরভ।
বিসিসিআই ভারতীয় দলের জন্য ১৩১ কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেছে। হরভজন সিং বলেছেন, এটা কম হল। আরও প্রাপ্য ছিল ভারতীয় ক্রিকেটারদের। কী বলবেন?‌ সৌরভের উত্তর, ‘‌ এটা বিসিসিআইয়ের সিদ্ধান্ত। তবে আর্থিক পুরস্কারের পরিমানটা খুব কম নয়।’‌
ভারতীয় দলের এই সাফল্যে কোচ গৌতম গম্ভীরের ভূমিকা কি বিশেষ তাৎপর্যপূর্ণ ?‌ সৌরভের জবাব, ‘‌ গৌতম গম্ভীর দলের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই সাফল্য সকলের মিলিত প্রয়াসে এসেছে। সবারই কোনও কোনও সময়ে বিশেষ অবদান ছিল এই অসামান্য সাফল্যে। দারুন ব্যাটিং লাইন আপ, বোলিং স্ট্রেংথও দারুন। সবমিলিয়ে টিমটাই অত্যন্ত শক্তিশালী।’‌ সঞ্জু স্যামসনের পারমফরমেন্স নিয়ে কী বলবেন?‌ সৌরভের প্রতিক্রিয়া, ‘‌ ভাল ছেলে, ভাল খেলোয়াড়। সঠিক সময়ে সেরা পারফরমেন্স দিয়েছে। আমি অবাক হইনি। ও আরও অনেকদূর যাবে। ৫০ ওভার ও টি২০ ক্রিকেটের ফরম্যাটে অনেকদিন খেলবে।’‌
যশপ্রীত বুমরার পারফমেন্স নিয়ে কী বলবেন?‌ সৌরভের মন্তব্য, ‘‌ ওর সম্পর্কে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। অসাধারন। স্পেশাল বোলার। চাপের মুখে কী বলটাই না করেছে।’‌


Tags