রাতের অন্ধকারে জেসিবি গাড়ি আগুনে পুড়িয়ে দিল কে বা কারা, তদন্ত শুরু করেছে পুলিশ।

ছবি সঞ্চিতা চ্যাটার্জি/বিএস নিউজ এজেন্সি।

সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি, কলকাতা: হিঙ্গলগঞ্জ থানার কালিতলা গ্রাম পঞ্চায়েতের পারঘুমটি গ্রামের রাতের অন্ধকারে জেসিবি গাড়িতে আগুন লেগে পুড়ে ছাই গোটা গাড়ি, অসহায় হয়ে পড়েছে গাড়ি মালিক জয়নাল গাজী তিনি ঋণ নিয়েই এই গাড়ি কিনেছিলেন তার আয়ের উৎস বলতে এটাই ছিল। নুন আনতে প্রান্ত ফুরানোর সংসারে গাড়িতে আগুন লাগায় মাঝে অসহায় হয়ে পড়েছে গোটা পরিবার। তাদের আয়ের শেষ সম্বল হারিয়ে দুশ্চিন্তায় রয়েছেন জয়নাল গাজী, হেমনগর কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, কে বা কারা রাতের অন্ধকারে তার গাড়ি আগুন লাগিয়ে দিয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। অভিযোগ পাওয়ার পর পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হেমনগর কোস্টাল থানার পুলিশ। এলাকার সাধারণ মানুষ বলেছেন এরকম ক্ষতি কারো যেন না হয়"কারণ জয়নাল খুবই অসহায় ও গরিব মানুষ খুব কষ্ট করে এই গাড়ি কিনেছিলে! পুলিশ তদন্ত করুক দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। জয়নাল গাজীর মা তিনি দাবী করছেন যে আমার ছেলেকে গ্রামের সবাই ভালোবাসে কিন্তু এখানে যারা গাড়ি নিয়েছে তারাই হিংসা করেই এই ক্ষতি করেছে বলে মনে করছেন। প্রশাসন যেন দোষীদের শাস্তির দিক ও দ্রুত গ্রেফতার করুক। কালিতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শামল মন্ডল তিনি বলেন প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন এ বিষয়ে আসল দোষীদের চিহ্নিত করুক ও গ্রেপ্তার ও করুক এ বিষয়টা খুবই মর্মান্তিক ও দুঃখজনক।
Tags