হিঙ্গলগঞ্জের তৃণমূলের প্রার্থী" মানুষের মন পেতে ও ভোট আদায় করতে নবমীর সন্ধ্যায় ঢাক বাজিয়ে দর্শনার্থীদের মন জয় করলেন ।

ছবি সঞ্চিতা চ্যাটার্জি/বিএস নিউজ এজেন্সি।

সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি: সুন্দর বনের বর্মন বাড়ির বাসন্তী পুজো ৭২ বছরে পদার্পণ করল সেই উপলক্ষে নবমীর সন্ধ্যা আরতির সময় হিঙ্গলগঞ্জের তৃণমূলের প্রার্থী আনন্দ সরকার তিনি ওই মন্ডপে হাজির হোন তারপর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন তারপর নিজে ঢাক বাজিয়ে পুজো দিলেন ও সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। তিনি বলেন আমি ধর্মে বিশেষ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমি নিজেও থাকি।
ছবি সঞ্চিতা চ্যাটার্জি/বিএস নিউজ এজেন্সি।
যেমন হাসনাবাদের বাসন্তী পূজাতে ছিলাম আপনারা জানেন যে আমার একটি মডেল রয়েছে সেখানেও ধর্মীয় অনুষ্ঠান করা হয়, আমার ছোট ভাই সুরজিৎ বর্মনের বাড়িতে বাসন্তী পূজাতে এসে খুবই ভালো লাগলো কারণ তার বাড়িতে দীর্ঘদিন ধরে এই বাসন্তী পূজা হয় আজ নবমীর দিন খুবই ভালো লাগছে। একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এক এক রকম ভঙ্গিমায় তারা মানুষের মন জয় করতে চাইছে।
Tags