সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি হাওড়া: হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়া র কাটিলায় আশা ভবন সেন্টারে বসন্ত উৎসবে মাতোয়ারা আবাসিক হোমেরে বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েরা। আজকের স্মরণীয় অনুষ্ঠানকে বরণীয় আকর্ষণীয় করে তুলতে বিদেশিদের সাথে আবাসিক হোমের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদের আরো উৎসাহিত করে তুলতে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্ট জনেরা পর্যায়ক্রমে তাদের মধ্যে রাজ্যের মন্ত্রী পুলক রায়, বিধায়ক ও বিশিষ্ট খেলোয়াড় বিদেশ বসু ও উলুবেড়িয়া পৌর সভার কয়েক জন কাউন্সিলর এছাড়াও পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বলে জানান আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরী বাড়ুই আমাদের প্রতিনিধিকে।
ছবি সঞ্চিতা চ্যাটার্জি/বিএস নিউজ এজেন্সি।
এখন কার আবাসিক হোমের মেয়েরা ভেষজগুণ সম্পন্ন আবীর তৈরী করে চলেছে,তাদের তৈরী আবীরে নিজেরা নিজেদের মতো করে রং মেখে মাতোয়ারা হলেন বলে জানান শুভাকাঙ্ক্ষী সমাজকর্মী পিটি শিক্ষিকা সিরাজাম মনিরা। সমাজকর্মী সেখ রমিজুল হক বলেন আশা ভবন সেন্টার বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিতে দিবারাত্রি পর্যায়ক্রমে সেবা ও পরিষেবা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছে, সুদীর্ঘ ইতিহাস, অসাধারণ উদ্যোগ বলে জানান পশ্চিমবঙ্গ বাই সাইকেল ট্যুরিস্ট এ্যাসোসিয়েশন এর দলনেতা সৌরভ রায় ও নিম্ন দামোদর বন্যা প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক সনৎ মাল ও জনাব সেখ রফিকুল ওয়াহেদ মহম্মদ সহিদুল হক প্রমুখ।
এদের উদ্যোগ কে সাধুবাদ জানান ও উপস্থিত সকলকে শুভেচ্ছা ও শুভকামনা করে সহযোগিতার আহ্বান জানান সমাজকর্মী সেখ মেহবুব হোসেন ও হোসেন এ্যাসোসিয়েটের কর্ণধার সেখ নিসার হোসেন আব্দুল আহাদ লাইট বাবু। এদিন কয়েক জনকে ট্রাই সাইকেল দেওয়া হয় বলে জানান শুভাকাঙ্ক্ষী আম্বিয়া বেগম ও রুকসোন বেগম।