বিএস নিউজ এজেন্সি, নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন, অর্থ প্রতিমন্ত্রী শ্রী পঙ্কজ চৌধুরী এবং অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং তাঁর দলকে বাজেট পেশের জন্য শুভেচ্ছা জানান। ফটো রাষ্ট্রপতি ভবন সৌরভ কর্মকার।