ছবি সঞ্চিতা চ্যাটার্জী/বিএস নিউজ এজেন্সি।
সঞ্চিতা চ্যাটার্জী, বিএস নিউজ এজেন্সি, কলকাতা: রাজ্য সরকারের প্রাণিজ সম্পদ উন্নয়ন মন্ত্রকের সহযোগিতায় পশ্চিমবঙ্গ পোল্ট্রি ফেডারেশনের উদ্যোগে শুরু হচ্ছে দ্বাদশ তম আন্তর্জাতিক কলকাতা পোল্ট্রি মেলা ২০২৬। চীন থেকেও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। মেলার মূল লক্ষ্য জনসাধারণের মধ্যে পোল্ট্রির পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রাজ্যের পোলট্রি শিল্পকে আরও শক্তিশালী করা। এবারের মেলার অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে থাকছে *চীন মালয়েশিয়া স্পেন ব্রাজিল নাইজেরিয়ার* মতো অনেকগুলি দেশের প্রতিনিধি। থাকছে ১৫০ টি স্টল।
মেলার উদ্বোধনে থাকবেন প্রাণীজ সম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ,
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার,
মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী তৎসহ
বনমন্ত্রী বীরবাহা হাঁসদা প্রমূখ।
মেলা চলবে ১১ ১২ ১৩ ফেব্রুয়ারি। মেলার পরিচালনার দায়িত্বে ফেডারেশনের চেয়ারম্যান মদন মোহন মাইতি।
উপস্থিত বিশিষ্টজনেরা
শ্রী স্বপন দেবনাথ, MIC, প্রাণী সম্পদ দফতর, পশ্চিমবঙ্গ সরকার
প্রফেসর অর্থ বোস, রেজিস্ট্রার, WBUAFS
প্রফেসর নীলতল ঘোষ, ডিন, WBUAFS
প্রফেসর বরুণ রায়
মদন মোহন মাইতি, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশন
রাধেশ্যাম রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, WBPF
সনৎ সরকার, ভাইস চেয়ারম্যান, NECC
পলাশ দে, ট্রেজারার, WBPF
মন্ত্রী স্বপন দেবনাথ তাঁর বক্তব্যে বলেন, পোলট্রি উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের অন্যতম অগ্রগণ্য রাজ্য, এবং ভারত বর্তমানে বৈশ্বিক পোলট্রি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জানান, রাজ্য সরকারের লক্ষ্য হলো পশ্চিমবঙ্গকে ডিম রপ্তানিতে শীর্ষে তোলা, বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে বিশেষ রপ্তানি অংশীদারিত্ব গড়ে তোলা।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে পশ্চিমবঙ্গকে পোলট্রি উৎপাদন, পুষ্টি ও রপ্তানিতে দেশের এক আদর্শ রাজ্যে পরিণত করা হবে।