মশাল বাহিনীর অভিযান শুরু যুবভারতীতে নর্থইস্টের চ্যালেঞ্জের মুখে ইস্টবেঙ্গল।

ছবি বিএস নিউজ এজেন্সি। 

সঞ্চিতা চ্যাটার্জি, বিএস নিউজ এজেন্সি কলকাতা: সুপার লিগের প্রথম সপ্তাহের জমজমাট পরিসমাপ্তি হতে চলেছে সোমবার রাতে। যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের ঘরের মাঠে অভিযান শুরু করছে লাল-হলুদ ব্রিগেড, প্রতিপক্ষ পাহাড়ের দল নর্থইস্ট ইউনাইটেড এফসি।

দুই দলের শেষ পাঁচ সাক্ষাতের পরিসংখ্যান বলছে লড়াইটা বেশ সেয়ানে-সেয়ানে। দু-দলই দুটি করে ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। তবে শেষবার গুয়াহাটিতে ইস্টবেঙ্গলকে ৪-০ গোলে হারিয়েছিল হাইল্যান্ডার্সরা, যা নিশ্চয়ই মাথায় থাকবে মশাল বাহিনীর।

ইস্টবেঙ্গল এফসি: নতুন শুরুর স্বপ্ন

নতুন মরশুম, নতুন আশা। অফ-সিজেনে দল গুছিয়ে এবার ঘরের মাঠের ফায়দা তুলতে মরিয়া ইস্টবেঙ্গল। হাজার হাজার লাল-হলুদ জনতার সামনে দাপুটে ফুটবল খেলাই লক্ষ্য অস্কার ব্রুজোনের দলের।

  • হেড কোচ অস্কার ব্রুজোনের বার্তা: "আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রথম ধাপে আছি। ক্লাবের পরিকাঠামোকে পেশাদার করে তোলা এবং একটা 'উচ্চ-পারফরম্যান্স সংস্কৃতি' তৈরি করাই আমাদের লক্ষ্য।" সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, "সমর্থকরাই আমাদের দ্বাদশ ব্যক্তি। আমরা এমন আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই যা দেখে তাঁরা গর্ববোধ করবেন। সোমবার রাতটা আমাদের পুরো মরশুমের সুর বেঁধে দেওয়ার সুযোগ।"

  • মিডফিল্ডার মহম্মদ রশিদের প্রতিজ্ঞা: "ইস্টবেঙ্গলের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এসেছি, তবে আমাদের ফোকাস এখন শুধুমাত্র আগামীকালের ম্যাচে। শুরুটা ভালো করা খুব জরুরি।"

নর্থইস্ট ইউনাইটেড এফসি: তারুণ্যের স্পর্ধা

অন্যদিকে, জন আব্রাহামের দল কলকাতায় এসেছে আত্মবিশ্বাসের সঙ্গে। তরুণ প্রতিভা এবং লড়াকু মানসিকতার জন্য পরিচিত নর্থইস্ট ইউনাইটেড এবারও চমক দিতে প্রস্তুত।

  • হেড কোচ জুয়ান পেদ্রো বেনালির হুঙ্কার: "ম্যাচটা কঠিন হবে জানি। ইস্টবেঙ্গল ঐতিহাসুবাসিত বড় দল, তার ওপর ঘরের মাঠের সমর্থন থাকবে। কিন্তু আমরা তৈরি। আমরা এখানে ছুটি কাটাতে আসিনি, লড়াই করতে এসেছি। আমরা ওদের সম্মান করি, কিন্তু ভয় পাই না।"

Tags