।।সুন্দরবনের'মহিলারা লক্ষীর ভান্ডার মাথায় নিয়ে উল্লাস।।

সুন্দরবনের প্রান্তিক এলাকার মহিলাদের" লক্ষী ভান্ডার বৃদ্ধি পাওয়ার আনন্দে! বলেই ফেললেন বাবা-মায়ের পর যদি কেউ থাকেন তিনি হলেন দিদি। ছবি সঞ্চিতা চ্যাটার্জী/বিএস নিউজ এজেন্সি।


সঞ্চিতা চ্যাটার্জী বিএস নিউজ এজেন্সি: বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের মহিলারা লক্ষীর ভান্ডার মাথায় নিয়ে আনন্দে উল্লাসে মিষ্টিমুখ ও আবির্ মেখে পালন করলেন। সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষের কাছে লক্ষী ভান্ডারের টাকা তাদের কাছে খুব বড় একটা পাওনা, কেননা ওই এলাকায় মহিলাদের রোজগারের পথ একেবারেই নেই"একটা সময় জঙ্গলের কাঠ কেটে মাছ কাঁকড়া ধরে মধু সংগ্রহ করে তারা দিন গুজরান করতেন, রাজ্যে পালাবদলের পর বর্তমান সরকার মহিলাদের রোজগারের বিভিন্ন রাস্তা তুলে ধরেছেন পাশাপাশি মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য একাধিক প্রকল্প চালু হয়েছে এই রাজ্যে তাই রাজ্যের পুরুষদের পাশাপাশি মহিলাদেরও বিভিন্ন ভাবে রোজগার করতে দেখা যায়। 
ছবি সঞ্চিতা চ্যাটার্জী/বিএস নিউজ এজেন্সি।
তার উপরে সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প বিশেষ করে মহিলাদের কাছে এই লোক কি ভান্ডারের টাকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সুন্দরবনের মহিলারা বেজায় খুশি।১, হাজার থেকে দেড় হাজার ও ১২০০ থেকে ১৭০০ টাকা হাতে পাওয়ায় বিশেষ করে সুন্দরবনের প্রান্তিক এলাকার মহিলারা বেজায় খুশি তারা সেই আনন্দে আবির মেখে মিষ্টি মুখের মধ্যে দিয়ে ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে"তারা বলেন,আমরা এতে খুব খুশি!মা বাবার পরে যদি কেউ থাকে তা হল দিদি। আমরা ২৬ এ বিধানসভা নির্বাচনে দিদি কেই দেখতে চাই।
Tags